সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ভবন মালিককে লিখিতভাবে ঘর ছাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার (২৮ আগস্ট) বাংলাদশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত পত্রে ভবন মালিককে জানানো হয়, আজ বুধবার (১ অক্টোবর) ভবনটি থেকে ভিসা সেন্টারটি খালি করা হবে।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে শহরের ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করেছিল বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন।

ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, এক মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটির কর্তৃপক্ষ ঘর ছাড়ার জন্য একটি পত্র দিয়েছিল। তারা জানিয়েছে, সাতক্ষীরায় ভিসা অফিস রাখবে না। ভাড়া নিয়ে অফিস পরিচালনা করতেন তারা।

চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই মাস চালু ছিল সেন্টারটি। এরপর থেকে অফিসটি তালাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin