জননিরাপত্তায় অবদান: ডিএমপিতে সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ হলেন যারা

জননিরাপত্তায় অবদান: ডিএমপিতে সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ হলেন যারা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় পুরস্কার বিতরণ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে উত্তরা বিভাগ, আর শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে পল্লবী জোনের এসি জাহিদ হোসেন শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এসআই পদে শ্রেষ্ঠ হয়েছেন যৌথভাবে গুলশান থানার এসআই মো. আলীম হোসাইন ও মুগদা থানার এসআই মো. তহিদুল ইসলাম। এএসআইদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই আখতারুজ্জামান মণ্ডল পলাশ ও গুলশান থানার এএসআই মো. তন্ময় ডিউ।

গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ এবং শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ওই বিভাগের গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

অপরদিকে ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগ, সেখানে রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট আব্দুল আজিজ ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সভায় ডিএমপি কমিশনার কর্মকর্তাদের পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, “রাজধানীর জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এবং নাগরিকসেবাকে আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin