জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ‘জুলাই জাতীয় সনদ’-এর ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন।  

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

স্ট্যাটাসে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফাটি নিম্নলিখিতভাবে সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, ছাত্র গণঅভ্যুত্থান–২০২৪-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরস্ত্র ও নিরীহ আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়।  

তিনি আরও উল্লেখ করেন, জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু সদস্যও প্রাণ হারায়—তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণঅভ্যুত্থানের যুদ্ধক্ষেত্রেই সম্পন্ন হয়েছে।  

এরপর তিনি সংশোধিত দফার প্রস্তাবনা তুলে ধরে লিখেছেন— গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহিদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহিদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা—যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা—নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদের এই প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। জুলাই জাতীয় সনদের বর্তমান ৫ নম্বর দফায় কেবল গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিহতদের বিচার ও মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে। তবে সালাহউদ্দিনের প্রস্তাবিত সংস্করণ সেই দফার ভাষাকে আরও স্পষ্ট, রাজনৈতিকভাবে তীব্র ও প্রতিশোধমূলক দিক উন্মোচনের আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

এসবিডব্লিউ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin