জুয়েল আইচ ও তারিক আনামকে নিয়ে নতুন সিজন

জুয়েল আইচ ও তারিক আনামকে নিয়ে নতুন সিজন

সেলিব্রিটি শো ‘স্টারগল্প’ আবার ফিরছে নতুন রূপে, নতুন অতিথি সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনের শুরুতে অতিথির আসনে বসছেন দুই গুণী তারকা। তারা হলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের অন্যতম মুখ তারিক আনাম খান। 

দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় থাকছেন যথারীতি সাংবাদিক পান্থ আফজাল। 

নতুন সিজনে এই দুই গুণী শিল্পীর সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পী জীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। 

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে উজ্জ্বল রহমান। 

উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা। নতুন সিজনের পর্বগুলোতে জুয়েল আইচ ও তারিক আনাম খান ছাড়াও চমক হিসেবে থাকবেন নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের অনেক জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের পর্বগুলো সবার ভালো লাগবে।’ 

নতুন পর্বগুলো অচিরেই অবুমক্ত হবে গ্ল্যামআর্টস নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ-এ। 

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin