কাজী নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ গ্রন্থ প্রকাশ

কাজী নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ গ্রন্থ প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষ পূর্তিতে বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’ প্রকাশিত হয়েছে।

সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন। প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

গতকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, নজরুল গবেষক সাজেদ কামাল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, বইটির সম্পাদক ইকরাম আহমেদ লেনিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক, নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদেরা।

বৈষম্যহীন বিশ্বমানবতার বার্তা দেওয়া নজরুলের অমর কবিতাগুলো বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে এ গ্রন্থে তাঁর সাম্যবাদী কাব্যগ্রন্থের ১১টি কবিতা ১১টি ভাষায় অনুবাদ করা হয়েছে। পাশাপাশি বইটিতে নজরুলের সাম্যবাদ ও সাহিত্যচিন্তা নিয়ে নজরুল গবেষক ও লেখকদের ১০টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাম্যবাদী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯২৫ সালে। ২০২৫ সালে সেই বইয়ের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত সংকলন ‘গাহি সাম্যের গান’ নজরুলকে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুনভাবে পরিচিত করাবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সাম্যের বাণী শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি বৈশ্বিক মানবতারও সম্পদ। আমরা চাই, নজরুলের কাব্য ও দর্শন বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যাক।

গ্রন্থটির সম্পাদনাকারী ইকরাম আহমেদ লেনিন বলেন, ‘সাম্যবাদী কাব্যগ্রন্থের মতো কোনো কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে আর নাই। সব ধরনের মানবিক বৈষম্যের বিরুদ্ধে এর ১১টি কবিতা যেন ১১টি পারমাণবিক বোমা! সামাজিক-মানবিক অসঙ্গতির বিরুদ্ধে এসব কবিতা যেন কঠোর আঘাত।’

শিল্পী ফেরদৌস আরা বলেন, ‘নজরুলের সাম্যবাদ নিয়ে লিখে-বলে শেষ করার উপায় নেই। তবু এই বইয়ের মধ্যে যতখানি এসেছে, এর জন্য সম্পাদক ইকরাম আহমেদকে আন্তরিক ধন্যবাদ। কোথাও কোনো লাভ নেই, আশ্বাস নেই, অর্থনৈতিক সহায়তা নেই তবু মুকিত মজুমদার বাবু নজরুলকে নিয়ে কাজ করে চলেছেন। এই নিয়ে তিনটি গ্রন্থ প্রকাশ করলেন। আমাদের আশা এমন কাজ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে নজরুল গবেষক সাজেদ কামাল বলেন, ‘এই কাব্যগ্রন্থের ১১টি কবিতায় কবি নজরুল ধর্মের সাম্য, নারী-পুরুষের সাম্য, ধনী-গরীবের সাম্য, পরিবেশ… সব সাম্যের কথা বলেছেন। এমন কাব্যগ্রন্থের নজির পৃথিবীতে অন্য সাহিত্যে বিরল। সাম্যের বাণীতে নজরুল বিশ্বজনীন।’

কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ‘নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থে যে ভাবধারা তা না সোশালিজম, না কমিউনিজম, আসলে হিউম্যানিজম (মানবতাবাদ)।’

‘গাহি সাম্যের গান’ গ্রন্থটির দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। পাওয়া যাচ্ছে ঢাকার তেজগাঁওয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে। পাঠকেরা চাইলে ডাকযোগে ও কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin