কাল ভারত, পরশু পাকিস্তান—দুই দিনে দুই ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ বাংলাদেশ কোচের

কাল ভারত, পরশু পাকিস্তান—দুই দিনে দুই ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ বাংলাদেশ কোচের

এবারের এশিয়া কাপে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওই পর্বের বাকি দুটি ম্যাচও তারা খেলেছিল আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। তাদের তখন ঠিকানাও ছিল ওই শহরেরই হোটেলে।

সুপার ফোরে বাংলাদেশ দুবাইয়ে থেকেই তিনটি ম্যাচ খেলবে। তবে বাংলাদেশকে পড়তে হয়েছে ভিন্ন একটি সমস্যায়—সুপার ফোরে টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে তাদের।

কাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ভারত। আর পরদিনই তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরের বাকি তিন দলের কারোই টানা দুই দিন ম্যাচ খেলতে হচ্ছে না। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন সূচি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন কোচ ফিল সিমন্স, ‘টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’

এই এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স শুরু থেকে তেমন ভালো ছিল না। বিশেষ করে মিডল অর্ডারের তাওহিদ হৃদয়। হংকংয়ের বিপক্ষে ৩৪ বলে ৩৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৮ আর আফগানিস্তানের বিপক্ষে ২০ বলে ২৬ রান করেছিলেন তিনি। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন হৃদয়।

তাঁকে নিয়ে ভারত ম্যাচের আগে সিমন্স বলেছেন, ‘টুর্নামেন্ট বিষয়টাই এমন—কেউ ভালো শুরু করে আবার ফর্ম হারিয়ে ফেলে। কেউ আবার খারাপ শুরু করেও ভালো করতে পারে। আমি খুব আনন্দিত যে হৃদয় ভালো ব্যাটিং করছে। এখন আমরা একটা ভালো ব্যাটিং ইউনিট পেয়েছি, যারা পারফর্ম করছে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin