নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ মঙ্গলবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে পৌঁছান। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে যুবলীগ কর্মী মিজানুর রহমান ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা ছিলেন।

ডাকসুর বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ডাকসু গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনার ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এমন ন্যক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে।

এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে ডাকসুর বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ডাকসু মনে করে, এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। বিবৃতিতে বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি ডাকসু এই আহ্বান জানাচ্ছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডাকসু গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সব সময় দৃঢ় অবস্থানে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin