কারাগারের তিক্ত অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী রিয়া

কারাগারের তিক্ত অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী।

ওই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন রিয়া। এবার কারাগারের সেই তিক্ত অভিজ্ঞতা শোনালেন তিনি।

রিয়া জানান, ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি।

কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে রিয়া বলেন, কারাগারে অনেক কিছুই থাকে না। অনেক কিছু মনে পড়ে সেই দিনগুলোর। আমরা আফসোস করি আমাদের কিছু নেই ভেবে। সংশোধনাগারে থেকে উপলব্ধি করেছিলাম, কিছু না থাকার আসল অর্থ কী? বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরো বদলে গিয়েছিল।

তিনি আরও বলেন, মানুষ কী বলছে, তা নিয়ে আর গায়ে মাখতাম না। সেই সময়ে আমার বয়স মাত্র ২৭। ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি। এখনও মনের ভিতর শোক রয়ে গেছে। বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই। তবে আমি খুশিও আছি। তবে এই ধরনের খুশির উৎপত্তি হয় গভীর মানসিক আঘাত থেকে।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলায় সংশোধনাগারে থাকতে হয়েছিল তাকে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin