কার্ড জটিলতায় ফাহমিদুল

কার্ড জটিলতায় ফাহমিদুল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর এই চার ম্যাচেই দেখা গেছে নয়টি হলুদ কার্ড। গড় হিসেবে প্রতি ম্যাচে দুইয়ের বেশি সতর্কবার্তা পেয়েছে দল।

ইতালি প্রবাসী ফাহমিদুল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, দেখেছিলেন প্রথম হলুদ কার্ড। এরপর মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি কার্ড দেখায় তিনি সরাসরি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এএফসি’র নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

ফলে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না ফাহমিদুল ইসলাম। ওই ম্যাচের আগে ফেডারেশন অক্টোবরের শেষ সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার কারণে সেই দলে থাকবেন না ফাহমিদুল।

বাংলাদেশ দলের কার্ডপ্রাপ্ত ফুটবলারের তালিকা বেশ লম্বা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন হৃদয় ও মজিবুর রহমান জনি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শাকিল আহাদ তপু, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল সতর্কবার্তা পান। এরপর গত ৯ অক্টোবর ঢাকায় রাকিব হোসেন কার্ড দেখেন। সর্বশেষ হংকং ম্যাচে ফাহমিদুল ও তারিক পান হলুদ কার্ড।

অর্থাৎ ভারতের বিপক্ষে হোম ম্যাচে এই কার্ডধারীদের কেউ আবার সতর্কবার্তা পেলে, ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে তাদের খেলা সম্ভব হবে না।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin