রূপনগরে আগুন নেভাতে কত সময় লাগবে জানে না ফায়ার সার্ভিস ‎

রূপনগরে আগুন নেভাতে কত সময় লাগবে জানে না ফায়ার সার্ভিস ‎

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সময় লাগবে। ঠিক কতটা সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাজী নজমুজ্জামান বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে; যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।

তিনি বলেন, গোডাউনের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, প্রক্রিয়াটি চলমান।

তিনি আরও বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি, ভেতরে আর কোনও মরদেহ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারবো আর কোনও মরদেহ রয়েছে কিনা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর শিয়ারবাড়ির শাহআলম কেমিক্যাল নামে একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সর্বশেষ ১৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin