কাতারে ইসরায়েলি হামলা নিয়ে জরুরি সম্মেলনের প্রস্তুতি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে জরুরি সম্মেলনের প্রস্তুতি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

কাতারের দোহায় আহূত জরুরি আরব-ইসলামিক সম্মেলন উপলক্ষে আজ রোববার সেখানে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গত মঙ্গলবার কাতারে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আলোচনার জন্য আরব–ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দোহায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

বৈঠকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা ও আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত বক্তব্য দেন।

দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামিক যৌথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পররাষ্ট্র উপদেষ্টা আজ সকালে কাতারে পৌঁছান। মূল সম্মেলনটি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin