কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের জয়রথ ছুটছেই

কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের জয়রথ ছুটছেই

বুন্দেসলিগায় হ্যারি কেইনের হ্যাটট্রিকের সুবাদে হফেনহাইমকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৪-১ গোলে জয়ের ম্যাচে চলতি মৌসুমে টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে টমাস টুখেলের দল।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজেদের মাঠ প্রীজিরো অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় হফেনহাইম। ম্যাচে বায়ার্নের হয়ে একটি গোল করেন সার্জ জিনাব্রি।

কেইনের প্রথম গোল আসে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচের ৪৪তম মিনিটে এই ইংলিশ স্ট্রাইকারের গোলেই গোলবন্যার শুরু। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান কেইন।

তবে, কেইনের হ্যাটট্রিক পূরণ করতে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৭৭ মিনিটে সফল স্পট কিকে চলতি মৌসুমে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ এ ইংলিশ স্ট্রাইকার।

২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিকের স্বাদ পেলেন এ ইংলিশ তারকা ফুটবলার।

স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ভ্লাদিমির কুফাল। তবে ইনজুরি টাইমে সার্জ জিনাব্রির গোলে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

উল্লেখ্য, লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে মিউনিখের দলটি। আগামী শনিবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নামবে নয়্যার-কেইনরা।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin