খাগড়াছড়িতে অস্থিরতা ও সংঘাতে ডাকসুর উদ্বেগ

খাগড়াছড়িতে অস্থিরতা ও সংঘাতে ডাকসুর উদ্বেগ

খাগড়াছড়িতে চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১ অক্টোবর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়িতে সম্প্রতি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং তৎপরবর্তী সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগজনক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এরইমধ্যে শয়ন শীল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু মামলায় উল্লেখিত সময়ে তাকে বাজারে কেনাকাটা করতে দেখা যায়। এছাড়া, এ ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক জয়া চাকমা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ওই ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এমনকি সে ধর্ষণের শিকারও হয়নি।

এতে বলা হয়– এ ঘটনাকে কেন্দ্র করে নিয়মতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া না মেনে সুসংগঠিতভাবে অবরোধ, অ্যাম্বুলেন্সে হামলা, দোকান ভাঙচুর ও লুটপাট, ঘরবাড়ি পোড়ানো, পর্যটক হয়রানি এবং একে জাতিগত সংঘাতের দিকে ঠেলে দেয়া দুঃখজনক। পরবর্তীতে চলমান অস্থিরতা ও সংঘাতে আথুই মারমা, আথ্রাউ মারমা এবং তৈইচিং মারমা নামে তিনজন নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন। ডাকসু পার্বত্য অঞ্চলে সংঘটিত হামলা, সশস্ত্র সংঘাত ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের গুরুতর অভিযোগকে সুনির্দিষ্ট প্রমাণ ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে ব্যর্থ হওয়া এবং অপতৎপরতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারা, বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিসহ সকল জনগোষ্ঠীর বেসামরিক নাগরিকদের যথাযথ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে না পারা মূলত প্রশাসনের সীমাহীন অদক্ষতা ও দায়বদ্ধতার অভাবকে প্রকাশ করে।

এতে উল্লেখ করা হয়, ধর্ষণের অভিযোগের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা ও উস্কানি বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে এবং জাতিগত সংঘাতে রূপান্তরের দিকে ঠেলে দিচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের এই সংকটময় সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল-মতের একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট পাহাড়ে ‘গণহত্যা’র আহ্বান জানাচ্ছেন। আমরা এ ধরনের জেনোসাইডাল মনোভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে, সেই বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই শহীদ আবু সাঈদ, রিয়া গোপ এবং অন্যদের ত্যাগের যথার্থ মর্যাদা দেয়া সম্ভব হবে। ডাকসু স্মরণ করিয়ে দিয়েছে, বাংলাদেশ কোনো একক জাতিগোষ্ঠীর নয়, বরং সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদার দেশ। তাই দেশের প্রতিটি প্রান্তে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘স্বচ্ছ ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যদি ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়, তবে অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে যদি প্রমাণিত হয় যে ঘটনাটি সাজানো বা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে, তবে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

/এএম

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin