রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে জামায়াত: রিজভী

রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে জামায়াত: রিজভী

ফাইল ছবি

নির্বাচন নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে জামায়াত ইসলামী। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে দলটি। এই সরকারের ছায়া সরকার জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদেশে একটি সংবাদমাধ্যমকে প্রধান উপদেষ্টার দেয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মানুষ ভোট নিয়ে অনিশ্চয়তা প্রত্যাশা করে না। জনগণ দ্রুত নির্বাচন চায়। কিন্তু ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করছে।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ বিরোধী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত কখনোই এই দেশের ভালো চায়নি। এ সময় দেশের অর্থনীতিতে হাহাকার চলছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin