খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গোলাবারুদ ও আনুষঙ্গিক উপকরণ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

তিনি জানান, পানছড়ির দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসাবে শনিবার সকালে সেনাবাহিনীর টহল দল এলাকার  ইউপিডিএফ দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ওই এলাকায় অবস্থানরত ১৫ থেকে ২০ জনের ইউপিডিএফের একটি সশস্ত্র দলের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কিন্তু এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ-এর সশস্ত্র দলটি পালিয়ে যায়। 

তল্লাশি অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকি-টকি সেট ও ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এ ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাশেদুল আলম খান আরও জানান, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin