চাকসু: ছাত্র অধিকার পরিষদ–ছাত্র মজলিস জোটের প্যানেল ঘোষণা

চাকসু: ছাত্র অধিকার পরিষদ–ছাত্র মজলিস জোটের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট। ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ব্যানারে গঠিত এ প্যানেল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।

প্যানেলে ভিপি পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন। জিএস পদে ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোমান রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

খেলাধুলা সম্পাদক পদে মো. সবুজ, সহ-খেলাধুলা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য–সংস্কৃতি সম্পাদক দেওয়ান রহমান, সহ-সাহিত্য সম্পাদক সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক শাফিন রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা সম্পাদক তৈৗহিদুল ইসলাম সুহান এবং সমাজসেবা সম্পাদক মেহেদী হাসান রয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য সম্পাদক পদে জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ সম্পাদক রায়হান আব্দুল্লাহ, আইন সম্পাদক ইয়াছিন আরাফাত এবং পাঠাগার সম্পাদক পদে মো. মারুফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাহী সদস্য পদে আছেন মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান ও সালমান মাহাম্মদ সজিব।

চাকসু ও হল সংসদের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর। জমার শেষ দিন ছিল ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এমএ/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin