খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, অস্ত্র–গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, অস্ত্র–গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সঙ্গে আজ শনিবার সকালে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় ওই এলাকা থেকে বিদেশি পিস্তল, রাইফেলের গুলি, ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে আজ সকালে সেনাবাহিনীর টহল দল এলাকার ইউপিডিএফ (মূল) দলের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় ইউপিডিএফ (মূল) ১৫-২০ জনের একটি সশস্ত্র দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এলাকার দুর্গমতার কারণে সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে ৮টি গুলিসহ ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, রাইফেলের ২০০টি গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin