খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টির সমাধানের ব্যাপারে কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করলেই ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান ডিসি।

অন্যদিকে, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা বলেন, সংঘর্ষ চলাকালীন পাহাড়ি-বাঙালী ও সেনাবাহিনীর ওপর গুলি বর্ষণ করেছে ইউপিডিএফ। যা পরিকল্পিত ছিল।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।

এদিকে, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি করতে হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin