নূরুল মজিদের হ্যান্ডকাফ পরানো অবস্থায় মৃত্যু, এ কেমন অমানবিকতা: মান্না

নূরুল মজিদের হ্যান্ডকাফ পরানো অবস্থায় মৃত্যু, এ কেমন অমানবিকতা: মান্না

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের হাতে হ্যান্ডকাফ অবস্থায় মৃত্যুর ঘটনাকে ‘এ কেমন অমানবিকতা’ বলে অভিহিত করেছেন তার সহপাঠী রাজনীতিক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ফেসবুকে আমি হুমায়ূনের লাশের ছবি দেখলাম। হাতে হ্যান্ডকাফ পরানো। পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছে। খুব কষ্ট পেলাম। লাশের হাতে হ্যান্ডকাফ!’

মাহমুদুর রহমান মান্না লিখেন, ‘বগুড়া শহর থেকে শিবগঞ্জ যাচ্ছি। জানলাম প্রাক্তন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন কারাগারে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুমায়ূন ৬৬-৬৮ তে ঢাকা কলেজে আমার সহপাঠী ছিলেন। তখন তার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিলো না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরবর্তীতে রাজনীতি (আওয়ামী লীগ) করতে এসে তার সাথে সখ্যতা হয়। আমার আর এক সতীর্থ (বগুড়া এবং ঢাকা কলেজে) জি এম সিরাজের মাধ্যমে সেটা আরও ঘনিষ্ট হয়। আমি তাকে ভালো মানুষ বলে জানতাম।’

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin