খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদকারীদের ওপর সহিংসতার নিন্দা উদীচীর, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদকারীদের ওপর সহিংসতার নিন্দা উদীচীর, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের বিচার চেয়ে আন্দোলনরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ ঘটনাকে বর্বরোচিত, অমানবিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।

উদীচীর নেতারা বলেন, ধর্ষণের প্রতিবাদ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দাবিতে আদিবাসীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা শুধু গণতান্ত্রিক অধিকার হরণই নয়, বরং জাতিগত বৈষম্যও সৃষ্টি করছে। ফলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনে দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদিবাসীদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও নারী ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি পুনর্বাসন, চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া পাহাড় ও সমতলের আদিবাসীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও জাতিগত সহিংসতা বন্ধে সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানানো হয়।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin