খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমার বাবাকে মারছে নাজমা, সোহেল, সুজন, সাগর, কালাম, জয়, বিজয়, সোহেল, আরিফ। টাকার জন্য একজনকে মারতে গেছিল আমরা ছাড়ায়ে দিয়েছিলাম। আমার ছোট ভাইকে তাড়া করছিল। আমার ভাইকে মারতে পারেনি। আজকে আমার বাবা বাজার করতে গেছিল তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যার বদলে মৃত্যুদন্ড চাই।

নিহতের স্ত্রী শাহিনুর বলেন, নাজমা আমার ছোট বোন। আমাদের সাথে পারিবারিক সমস্যা। আমার বোবা ছেলেকে মারতে গেছিল পারেনি। নাজমার তিন ছেলে সোহেল, সুজন, সাগরসহ আরও অনেকে মিলে আজ আমার স্বামীরে মেরে ফেলেছে। সুদের টাকা দিয়ে ওরা ২টা বাড়ি করেছে।

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin