সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ভোর রাতে গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। রাস্তার পাশে তার মোটরসাইকেল পাওয়া গেছে। কারা কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।

প্রসঙ্গত একই স্থানে ১০ বছরের ব্যবধানে এ নিয়ে তিনটি হত্যার ঘটনা ঘটলো। সবগুলোই ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা।  

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জায়গাটা ঘনবসতি হওয়া সত্ত্বেও সেখানে এই হত্যাকাণ্ড হয়েছে। সব কিছু আমরা খতিয়ে দেখছি।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin