খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনা: খুলনায় স্টার হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই তুহিন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায়।

নিহতের স্বজনরা বলেন, খবর পেয়ে আমরা এসেছি। হোটেলের রুমের দরজা তো ভিতর থেকে আটকানো ছিল। ভেঙে ভিতরে ঢুকতে হয়েছে। আত্মহত্যা না কি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না।

তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin