চলতি মাসে দেশের অধিকাংশ এলাকায় এতটা বৃষ্টি হয়নি, যা হলো আজ রোববার। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ শত মিলিমিটার পার হয়ে গেছে। এই বৃষ্টি হয়েছে মূলত মৌসুমি বায়ু বেশি সক্রিয় হওয়ার কারণে। সাগরে লঘুচাপ হয়েছিল, তার প্রভাব অবশ্য তেমন পড়েনি। আবহাওয়া অফিস বলছে, কাল সোমবারও রাজধানীসহ দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়।