খুলশী থানায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

খুলশী থানায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম: নগরের খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন এর ওপর হামলার নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।  

রোববার (১২ অক্টোবর) সকালে নগরের খুলশী থানায় সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমিরুল ইসলাম থানার একটি কক্ষে সাংবাদিক জোবায়েদকে আটকে রেখে নির্মমভাবে কিল ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।

এ ঘটনায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, উচ্চপদস্থ দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ ঘৃণ্য, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

সিইউজে নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মূলে থাকে পুলিশ। সেই পুলিশেরই উচ্চপদস্থ কর্মকর্তা আমিরুল ইসলামের সাংবাদিকদের উপর হামলে পড়ার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায়না। এই ঘটনায় যদি দৃষ্টান্তমূলকভাবে বিচার না হয়, তাহলে ভবিষ্যতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আরও সংকুচিত হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বলতে আর কিছুই থাকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে এই ঘটনার বিচার হতে হবে। অন্যথায় সিইউজেসহ চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি পালন করবে।  

এদিকে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে খুলশী থানার সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের সাংবাদিকরা। সমাবেশ অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ন সম্পাদক ওমর ফারুক, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ও চট্টগ্রাম টিভি রিপোর্টাস নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক লতিফা আনসারি রুনা, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি রিপোর্টাস নেটওয়ার্কের সদস্য সচিব একে আজাদ, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আশরাফুল আলম মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, স্টার টিভির ব্যুরো প্রধান এমদাদুল হক ও জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেন।  

সিটিআরএন-এর নিন্দা

যমুনা টিভির সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতের উপর অশালীন আচরণ ও মারধরের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।

বিবৃতিদাতারা হলেন সিটিআরএন আহবায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি, শহিদুল সুমন।

সংগঠনের নেতারা বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের সঙ্গে পুলিশের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার প্রতি চরম হুমকি। সাংবাদিকরা সমাজের চোখ ও কান—তাদের ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত তার দায়িত্ব পালন করছিলেন। অথচ তাকে থানার ভিতরে নিয়ে গিয়ে অপমান ও মারধর করা হয়েছে। যা পেশাগত মর্যাদার চরম অবমাননা। এ ঘটনায় আমিরুল ইসলামের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin