কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতি চাইছে: সালাহউদ্দিন

কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতি চাইছে: সালাহউদ্দিন

কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, আর পতিত স্বৈরাচার সুযোগ নেবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি।

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেছেন, নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা নিতেই আন্দোলনকারী দলগুলো হয়তো আরও অনেক দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে।

এ সময় সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত।

সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি।

বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনও প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোন সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin