আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে: দুলু

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে: দুলু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে বই কলম হাতে নিয়ে এই ছাত্রসমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদকে ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যেই উল্লেখ আছে আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ। যা নতুন প্রজন্মকে শিক্ষিত করে পৃথিবীর মানচিত্রে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। সেইসাথে আত্মনির্ভরশীল জাতি হিসেবেও নিজেদের দাঁড় করাবে।

দুলু আরও বলেন, ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নাটোরের ছাত্রদলকর্মী রিফাদ মাহমুদ আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা দেশের জন্য এক অনন্য গৌরব।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ দলের নেতাকর্মীরা।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin