কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ বসুন্ধরা শুভসংঘ

কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ বসুন্ধরা শুভসংঘ

টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ হয়েছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের ভাটারা থানা শাখা।

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ হওয়ায় বসুন্ধরা শুভসংঘ টিমকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাগীব আহসান, ম্যাক্সক্রিট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ইমরান।

টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের প্রতিনিধি এ ই এম ফাহিম হাসান, মো. সাব্বির হোসেন রুপক এবং মো. শাফায়াত হোসেন (সিয়াম) পুরস্কার গ্রহণ করেন।

আয়োজকরা বলেন, এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সর্বনিম্ন খরচে শক্তিশালী কংক্রিট বানানো। প্রতিযোগীদের মধ্যে অপচয় রোধ এবং শক্তিশালী কংক্রিট নির্মাণে ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপক বলেন, আমরা দলগতভাবে কাজ করেছি। বসুন্ধরা শুভসংঘ টিমের সবার আন্তরিক পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান বলেন, কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে অংশ নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার এ শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে রানার্সআপ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে। আমরা শুধু প্রতিযোগিতা করতেই আসিনি, শিখতে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করতেই অংশ নিয়েছি। এ সাফল্যই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin