টস জিতেছে বাংলাদেশ, আজও নেই লিটন

টস জিতেছে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা কার্যত অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে তারাই কাটবে ফাইনালের টিকিট। শুরুতে টস ভাগ্যও তাদের সহায় হয়েছে। শুরুতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

আজকেও নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত। পুরোপুরি ফিট হননি বলেই একাদশে জায়গা হয়নি তার। আজও ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। পাকিস্তান অধিনায়ক বলেছেন, তিনি অবশ্য শুরুতে ব্যাটিংয়েই নিতেন। 

একাদশে কারা

একাদশে আজকেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন গতকাল খেলা সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান। ফিরেছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: শাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ। 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin