কর কাঠামো ঠিক করতে জাতীয় টাস্কফোর্স গঠন করলো সরকার

কর কাঠামো ঠিক করতে জাতীয় টাস্কফোর্স গঠন করলো সরকার

বাংলাদেশের কর ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও উন্নয়নের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ের একটি ‘টাস্কফোর্স’ গঠন করেছে।

সোমবার (৬ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার। এছাড়াও টাস্কফোর্সে সদস্য হিসেবে আছেন— ড. সুলতান হাফিজ রহমান, প্রফেসরিয়াল ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট; ড. সৈয়দ মইনুল আহসান, প্রফেসর এমিরিটাস, কনকর্ডিয়া ইউনিভার্সিটি, মন্ট্রিল, কানাডা; ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক; ড. সাজ্জাদ জহির, নির্বাহী পরিচালক, ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি);

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন করে প্রতিনিধি।

টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী।

কার্যপরিধি

প্রজ্ঞাপনে বলা হয়, টাস্কফোর্স দুটি বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। এগুলো হচ্ছে- কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করতে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস ও নীতি-সুপারিশ তৈরি; দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অভ্যন্তরীণ-বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব তৈরি।

প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ থাকবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর প্রশাসন ও রাজস্ব আহরণের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগবান্ধব ও অর্থনৈতিক প্রবৃদ্ধি-সহায়ক কর কাঠামো তৈরির দিকেও টাস্কফোর্সটি গুরুত্ব দেবে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশ।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin