শিশুর মেধা বিকাশে তার কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে

শিশুর মেধা বিকাশে তার কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে

একজন মা যখন দেখতে পান তাঁর সন্তানের মধ্যে প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা রয়েছে, তখন তিনি ভীষণভাবে মর্মাহত হন। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। সাহস নিয়ে সেসব প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করতে হবে। প্রতিবন্ধী শিশুরাও কিন্তু কোনো না কোনোভাবে মেধাবী। তাদের সক্ষমতা আছে, ক্ষমতা আছে; তবে আমাদের মতো নয় একটু ভিন্নভাবে।

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সোমবার ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। প্রতিবছরের ৬ অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিআরপির শিশু বিভাগ এবং উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুল জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল ফারাজ হোসেন ফাউন্ডেশন।

চিকিৎকদের ভাষায় সেরিব্রাল পালসি বলতে বোঝায়, শিশুর মস্তিষ্কের স্থিতিশীল কোনো সমস্যা, যা তার চলাফেরা ও দেহের সঠিক ভঙ্গিতে থাকায় সমস্যা সৃষ্টি করছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে প্রতি হাজারে প্রায় ৩ দশমিক ৪ জন সেরিব্রাল পালসিতে আক্রান্ত।

দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে সিআরপির বাস্কেটবল খেলার মাঠ থেকে জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ‘অনন্য ও ঐক্যবদ্ধ’ (ইউনিক অ্যান্ড ইউনাইটেড) স্লোগানকে ধারণ করে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) শিশুবিশেষজ্ঞ এবং ইমেরিটাস বিজ্ঞানী জেনা দেরাখশানি হামাদানি। শোভাযাত্রায় সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর, নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবনের সামনে দিয়ে ঘুরে রেডওয়ে হলের সামনে এসে শেষ হয়। পরে বেলা ১১টার দিকে রেডওয়ে হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আইসিডিডিআরবির শিশুবিশেষজ্ঞ জেনা দেরাখশানি হামাদানি বলেন, শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে তাকে ভালোবাসতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে। কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলে তাকে বলতে হবে, ‘তুমি চেষ্টা করেছ এবং চেষ্টা করলে অবশ্যই তুমি পারবে।’

সিআরপির হেড অব প্রোগ্রাম শাহনাজ সুলতানা বলেন, একজন মা যখন দেখতে পান তাঁর সন্তানের মধ্যে প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা রয়েছে, তখন তিনি ভীষণভাবে মর্মাহত হন। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। সাহস নিয়ে সেসব প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করতে হবে। যেহেতু একজন প্রতিবন্ধী শিশু অথবা ব্যক্তি বাংলাদেশের মানুষ, সেহেতু তার চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসনের দায়িত্বও সরকারকে নিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সিআরপির চিফ অব অ্যাডমিন শাহ আতাউর রহমান, শিশু বিভাগের প্রধান হোসনে আরা পারভীন, সিনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ ইউসুফ এবং সিআরপির উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুলের অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল জুবায়ের।

আয়োজকেরা জানান, পৃথিবীতে ১৮ মিলিয়নের বেশি মানুষ সেরিব্রাল পালসি নিয়ে জীবন যাপন করছে। বাংলাদেশে সেরিব্রাল পালসি বাচ্চার সংখ্যা প্রায় ২ দশমিক ৫ লাখ। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ নিয়মিত স্কুলে যেতে পারে। প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশের বেশি কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin