ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকেরা সহজ শর্তে গৃহঋণ পাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে

ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকেরা সহজ শর্তে গৃহঋণ পাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে

ক্রিডেন্স হাউজিং লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) মধ্যে গত মঙ্গলবার একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকেরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা এবং প্রতিযোগিতামূলক সুদের হারে সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ নিতে পারবেন।

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফিন্যান্স) এস এ আজগর মহিউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক কণিকা কবীর ও মাহাদী হাসান, বিক্রয়প্রধান রেজাউল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin