করিনাকে বিয়ে করলেও আজও অমৃতাকে মনে পড়ে সাইফ আলি খানের

করিনাকে বিয়ে করলেও আজও অমৃতাকে মনে পড়ে সাইফ আলি খানের

বলিউড তারকা সাইফ আলি খান করিনা কাপুর ও দুই পুত্র নিয়ে সুখে সংসার করছেন। তবে প্রথম স্ত্রী অমৃতা সিংহকে পুরোপুরি ভুলেননি তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফ আলি খান অকপটে স্বীকার করেছেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আজও অমৃতাকে মনে পড়ে।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী সম্পর্কে সাইফ বলেন, এই ইন্ডাস্ট্রিতে কীভাবে নিজের জায়গা তৈরি করতে হয়, সেটা বুঝতে সাহায্য করেছে অমৃতা। ওর অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যদিও কিছু পরামর্শ আমার কাজে লাগেনি, তবুও জীবনের অনেক শিক্ষা পেয়েছি ওর কাছ থেকে।

অমৃতার প্রশংসা শুনে কাজল রসিকতা করে বলেন, তাহলে তোমাকে মানুষ করেছে অমৃতা!

জবাবে সাইফ বলেন, হ্যাঁ, ও সন্তানদের মানুষ করেছে। আমাদের সম্পর্ক ভালো, তবে এখন খুব একটা কথা হয় না। শেষবার কথা হয়েছিল যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম।

১৯৯১ সালে সাইফ আলি খান ও অমৃতা সিংহের বিয়ে হয়। অমৃতা সাইফের চেয়ে ১২ বছরের বড়। প্রেম করে বিয়ে করলেও কয়েক বছরের মধ্যে সম্পর্কে ফাটল শুরু হয়।

দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের জন্মের পর তাদের সম্পর্কে আরও চিড় ধরার পর বিবাহ বিচ্ছেদ হয়।

বহু বছর পর করিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সুখের সংসার হলেও, অমৃতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো সঙ্কোচবোধ নেই তার মনে। করিনাকে বিয়ের আগে প্রাক্তন স্ত্রী অমৃতাকে চিঠি লিখে ধন্যবাদ জানান তিনি। দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সাইফ, আর করিনার সঙ্গেও তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

সূত্র: আনন্দবাজার

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin