কর্ণফুলী নদীতে নৌকা উল্টে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

কর্ণফুলী নদীতে নৌকা উল্টে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় নৌকা উল্টে ভেসে গেছে সাড়ে ১২ টন সামুদ্রিক মাছ। আজ সোমবার সকাল ১০টার সময় কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মাছগুলো কর্ণফুলী উপজেলার আলহাজ মজিদ অ্যান্ড সন্স নামের এক মাছ কোম্পানির বলে জানা গেছে। তাঁরা সামুদ্রিক মাছকেন্দ্রিক ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার সময় কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ এলাকায় অ্যালায়েন্স নামের একটি মাছ ধরার জাহাজ থেকে নৌকায় মাছ তোলা হচ্ছিল। নৌকাটি জাহাজের পেছনের দিকে বাঁধা ছিল। এ সময় প্রবল জোয়ারের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। এতে মুহূর্তেই নৌকায় তোলা সাড়ে ১২ টন বিভিন্ন জাতের মাছ নদীতে ভেসে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

জানতে চাইলে আলহাজ মজিদ অ্যান্ড সন্সের মালিকের ছেলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সকালে জাহাজ থেকে মাছ কিনে নৌকাবোঝাই করে ঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল। হঠাৎ জোয়ারের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে মুহূর্তেই বস্তায় ভরা মাছ ভেসে যায়। নৌকাটি উদ্ধার হলেও সাড়ে ১২ টন মাছ ভেসে গিয়ে আমাদের ১৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin