বিসিবির পরিচালক পদে জয়ী হলেন যারা

বিসিবির পরিচালক পদে জয়ী হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।  

ক্যাটাগরি-১ থেকে যারা নির্বাচিত: চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত: ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনের শুরুতেই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা, প্রার্থীদের আনাগোনা ও গণমাধ্যমের ভীড়। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা।  

এর আগে রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পেরেছেন।  

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin