কর্ণফুলী উপজেলায় দুই দোকানিকে জরিমানা 

কর্ণফুলী উপজেলায় দুই দোকানিকে জরিমানা 

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বিদেশি পণ্যে আমদানিকারকের সিল-স্টিকার না থাকার কারণে দুই মুদি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বাজারে প্রচারণা চালানো হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা রাখা, মেয়াদবিহীন পণ্য না রাখা এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে মূল্য সম্বলিত আমদানিকারক/পরিবেশকের স্টিকার/সিল প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin