নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে আগত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এমএমআই/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin