কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মিউজিক ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মিউজিক ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট তৈরির উন্মাদনা চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। নির্মিত হয়েছে সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারা অরিজিনালটি রেখে তৈরি করা হয়েছে।

গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি গেয়েছেন সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। ভিডিও নির্মাণ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ন একদমই রিয়েল ক্যারেক্টার ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টার ইমেজ ভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’এ প্রসঙ্গে সংগীত পরিচালক নমন বলেন, ‘গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই এমন গথিক সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে। এআই ভিত্তিক এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। এমন ধরনের চ্যালেঞ্জ নিয়ে সুজান আফজালের কাজ করতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই এমন একটি মিউজিক ভিডিও বানানো সম্ভব হয়েছে। আশা করি, সকল শ্রোতাদের কাছে গানটি গ্রহণ যোগ্যতা পাবে।’

এর আগে সুজান আফজালের ‘আঁধার পেরিয়ে’ নামে একটি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। এরপর বেশ কিছু একক গান বের হয়। jwARI.fetch( $( "#ari-image-jw68ece730a2a9d" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin