কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি

কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ একথা বলেন।

তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসীদের ভোটগ্রহণ চ্যালেঞ্জ হিসেবে দেখছি। রাতারাতি সবকিছুর উন্নয়ন হবে না। আমরা চেষ্টা করছি।

বদলির ব্যাপারে তদবির না করার আহ্বান জানিয়েছে ইসি সচিব বলেন, সবকিছুর সুবিধা অসুবিধা থাকবে। কিন্তু কেউ তদবির করবেন না।

নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইইউডি/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin