ক্ষোভ ঝাড়তে যে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি: সারজিস

ক্ষোভ ঝাড়তে যে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি: সারজিস

পঞ্চগড়ে দলীয় কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি।’

সারজিস উল্লেখ করেন, ‘বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি কর্মসূচি পালন করেছে। প্রতিটি কর্মসূচিতেই যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি। কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। শনিবার আবার একই ঘটনা। কর্মসূচির আগে-পরে নয়, অন্য কারও বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সব মিডিয়া এর সাক্ষী।’

সারজিস আরও লেখেন, ‘তিনটি প্রোগ্রাম তিন দিন ভিন্ন সময় হয়েছে। তারপরও যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন আমি অবশ্যই মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এ ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালি মূলক আচরণ করে থাকেন। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে। প্রত্যেকবারই কর্মসূচির আগে তাদের বলে রাখা হয়। কর্মসূচির পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না।’

তিনি লেখেন, ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে ১০ ঘণ্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে।’

এর আগে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতিসহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষে বক্তব্যের সময় বিদ্যুৎ চলে গেলে যায়। এ সময় সারজিস আলম ক্ষুব্ধ হয়ে নেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে তির্যক ভাষায় বক্তব্য রাখেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin