কটাক্ষের শিকার দেব

কটাক্ষের শিকার দেব

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনিত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমাহল ও মাল্টিপ্লেক্সে মুক্তি পায় ছবিটি। ছবির প্রথম দিনেই ভক্তদের ভালোবাসা পেয়েছেন তিনি। হাউসফুল গেছে বেশ কয়েকটি শো। তবে এই ছবির সাথেই সম্পর্কিত একটি স্থিরচিত্রের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন এ অভিনেতা।

মূলত, বাংলা চলচ্চিত্রের অভিনেতার পাশাপাশি দেবের আরও একটি পরিচয় হলো, তিনি একজন জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

‘রঘু ডাকাত’ সিনেমার প্রমোশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন দেব। পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধ করে হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর বেশে দাঁড়িয়ে দেব।

ছবিটি প্রকাশের আগের রাতে পাঁচ ঘণ্টা টানা প্রবল বৃষ্টির পানি জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জনজীবন দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় এই ছবি দেখে নেটিজেনরা নানা ভাবে কটাক্ষ করেন দেবকে।

এক মন্তব্যকারী ঘাটালের বন্যার প্রসঙ্গ টেনে দেবকে কটাক্ষ করে লেখেন, ‘ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আর একজন লেখেন, ‘ঠিক দিনে ঠিক জিনিস দিয়েছে।’ আরেকজন লেখেন, ‘ঠিক সময় পোস্টটা। একদম ভালো দিনে পোস্টটা হয়েছে। কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।’ 

অপর এক নেটিজেন লেখেন, ‘রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।’ আর নেটিজেন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে।’

উল্লেখ্য, নির্মাতা ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin