কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মূলহোতা সিফাত ও আবরারসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত ও সোমবার (২০ অক্টোবর) সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

১৯ অক্টোবর কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। পরে সিফাত তার বাইরের বন্ধুদের নিয়ে কলেজে এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক কিশোর হাতে রামদা নিয়ে দৌড়াচ্ছে এবং আরেকজনের হাতে আগ্নেয়াস্ত্র।  

পুলিশি তদন্তে জানা গেছে, ভিডিওতে অস্ত্রধারী ওই কিশোর সিফাত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৩ জনের নামে মামলা দায়ের করেছে। পরে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। ** ভিক্টোরিয়া কলেজে দুপক্ষের সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin