কুষ্টিয়ায় আ. লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

কুষ্টিয়ায় আ. লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়ার কুঠিপাড়াতে এ ঘটনা ঘটে।

উদ্বোধনের সময় দেখায় যায়, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের দুই পাশে দাড়িয়ে রয়েছেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শক্তি সঞ্চয় পাল, পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য আমজাদ হোসেন ও বিগত সরকারের সময় আওয়ামী সমর্থিত পৌর মেয়র প্রার্থী নজরুল করিম।

এদিকে, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা বলেন, চলতি মাসের ৫ তারিখে বিএনপির প্রয়াত নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইউএনওকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিলেও তিনি অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন কোন রাজনৈতিক অনুষ্ঠানে তিনি থাকবেন না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, আমাদের একজন প্রয়াত নেতার নামে ফুটবল টুর্নামেন্টের জন্য আমি নিজেই তার অফিসে গিয়ে তাকে দাওয়াত দেই। সেসময় ইউএনও আমাকে বলেন তিনি বিএনপি নেতাদের কোনো অনুষ্ঠানে যাবেন না। কিন্তু গতকাল আওয়ামী লীগের নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই বিষয়ে আমরা এখনো দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানাইনি। আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করবো।

এ বিষয়ে ইউএনও নাজমুল ইসলাম বলেন, আমাদের এখানে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছি। তবে সেখানে কারা উপস্থিত ছিলেন এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। এছাড়া আমি বিগত সরকারের আমলের কাউকে সেভাবে চিনিও না।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin