ক্যালিফোর্নিয়ায় মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত

ক্যালিফোর্নিয়ায় মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের ব্যস্ত হাইওয়েতে জরুরি চিকিৎসা সহায়তাকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) এয়ার ট্রান্সপোর্ট অপারেটর জানিয়েছে, এতে তিনজন আহত হয়েছেন, যদিও হেলিকপ্টারে কোনো রোগী ছিল না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্যাক্রামেন্টোর মেয়র কেভিন ম্যাককার্টি এক্সে দেওয়া পোস্টে জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারটি শহরের ৫৯তম স্ট্রিটের কাছে, মহাসড়কের পূর্বমুখী অংশে আছড়ে পড়ে।

অপারেটর সংস্থা রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে জানিয়েছে, ‘আমরা বর্তমানে ঘটনাটির বিস্তারিত তথ্য এবং জড়িত ক্রু সদস্যদের অবস্থা জানার চেষ্টা করছি; সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।’

সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে গুরুতর অসুস্থ ও আহত রোগীদের জন্য চিকিৎসা সহায়তা পরিবহন সেবা প্রদান করে।

দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। তারই প্রথম ঘটনাটি রিপোর্ট করেছিল।

রয়টার্স জানিয়েছে, স্যাক্রামেন্টো ফায়ার কর্তৃপক্ষ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মন্তব্যের অনুরোধে এখনও সাড়া দেয়নি।

Comments

0 total

Be the first to comment.

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলিনয়ের ডেমোক্র্যাট নেতাদের কারাগারে পাঠানোর আহ্বান জানি...

Oct 09, 2025
ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র BanglaTribune | যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে এই সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Sep 15, 2025
ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং ওয়াশিংটন ডি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin