ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য: ছাত্রশিবির সভাপতি

ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য: ছাত্রশিবির সভাপতি

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।  

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জিএস ও দুই এজিএস পদসহ মোট ২৫ পদের মধ্যে ২০টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থী।

ফলাফল ঘোষণার পর রাতে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।  

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যে (জাবি) ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। ’

ডাকসুর মতো জাকসু নির্বাচনে জয়ের পরও কোনো আনন্দ মিছিল না করার ঘোষণা দিয়েছেন শিবির সভাপতি। তিনি লিখেছেন, ‘আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। ’

‘কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার’-যোগ করেন শিবির সভাপতি।

টিএ/এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin