ক্যানসার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে (১০ নভেম্বর) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রতিনিধি দল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার– এমন প্রতিবেদন প্রচারের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে।
এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির প্রতিনিধি দল।
আতিকুর রহমান রুমন ও অন্যান্য নেতারা ওই পরিবারের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন— আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।