শিবচরে ছেলের হাতে বাবা খুন

শিবচরে ছেলের হাতে বাবা খুন

মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা মতি মিয়া (৬৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। 

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা।কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তার পরিবার।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিকে কুপিয়ে ও আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে ভোরে শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin