ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে এবাদতের বাবা

ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে এবাদতের বাবা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেনের বাবা আর নেই। তার বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকলেও হঠাৎ করেই বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবাদত হোসেন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি নিজেই তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু কল্পনাও করিনি, পথেই তিনি চলে যাবেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানান, বাবা আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ’

এবাদতের বাবার জানাজা আজ শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin