‘লাল অঙ্গীকার’ কর্মসূচি নিয়ে সড়কে পলিটেকনিক শিক্ষার্থীরা

‘লাল অঙ্গীকার’ কর্মসূচি নিয়ে সড়কে পলিটেকনিক শিক্ষার্থীরা

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আন্দোলনরৎ শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়।

এ সময় সাতরাস্তা মোড় দিয়ে চলাচল করা যানবাহন ধীরগতিতে চললেও পুরোপুরি থেমে যায়নি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে আধা ঘণ্টা অবস্থান করে আবার ক্যাম্পাসের দিকে ফিরে যান।

এর আগে শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দেন।  

এমএমআই/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin