লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত

লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত

লালমনিরহাট সদর উপজেলার বানভাসা মোড়ে ইউএসডিও নামক এক এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) ইউএসডিওর লালমনিরহাট কার্যালয়ে আরটিভির লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুল ইসলামকে হেনস্তা করা হয়। এই ঘটনায় আহত সাংবাদিক মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, রবিবার দুপুর ২টার সময় ইউএসডিওর কার্যালয়ে বক্তব্য নিতে গেলে ইউএসডিওর কর্মকর্তা সুজন মিয়া, এরশাদ আলী, রমজান আলী খাদেমুল ইসলাম মারধর করেন।

আরও উল্লেখ করা হয়, সরকারি অর্থায়নে সিসিপ প্রজেক্টের আওতায় পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইএসডিও-ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউমেন ডেভলপমেন্ট (টিটিসিএইচডি) পরিচালনা করছে। সেই ট্রেনিং সেন্টারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে সরেজমিনে গেলে এ ঘটনা ঘটে ।

সাংবাদিক মিজানুর রহমান প্রতিষ্ঠানটি পরিদর্শন করে অভিযোগকারীদের বক্তব্য নেন। এর পর ক্লাস রুম পরিদর্শন করলে অনিয়মের সত্যতা পান। ট্রেনিং সেন্টারের ইনচার্জ খাদেমুল ইসলামের কাছে এসব বিষয়ে জানতে চাইলে না দিয়ে সময় ক্ষেপণ করেন। এরপর প্রতিষ্ঠানটির অনেকে মিলে চড়াও হয়ে বলেন, রশি আনো এদের বাঁধবো। এ সময় কার্যালয়ের প্রধান গেটে তালা মেরে দেন এবং পরে অফিস রুমে আটক করে রাখেন। সেখানে মারধর করা হয়।

এ বিষয়ে ইউএসডিও ট্রেইনার বাংলা ট্রিবিউনকে বলেন, সাংবাদিকরা প্রথমে প্রবেশ করে বক্তব্য চাইলে আমরা দেইনি। পরে ইনচার্জ আমাদের ডেকে পাঠান। এক কথায় দুই কথায় পরিস্থিতি ঘোলাটে হলে হাতাহাতির মতো ঘটনা ঘটে।

সাংবাদিক মিজানুর রহমান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin